সোমবার, মে ২৫, ২০২৬

ইসরাইলের প্রতি সমর্থন দৃঢ় করা ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৪ ০৮:৫২:৫৯

ইসরাইলের প্রতি সমর্থন দৃঢ় করা ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক তৎপরতা বাড়াতে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন।
লয়েড অস্টিন বলেন, সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তাদের নাগরিক ও সেনাদের ওপর হামলার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। কারণ এরই মধ্যে মার্কিন বেশ কিছু ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
তিনি অন্য কোনো দেশকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত থেকে সুবিধা নেওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দিয়ে হুঁশিয়ারি দেন।
এদিকে হামাসের হামলার জেরে গাজায় অব্যাহত পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে বলে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট জানিয়েছেন।
তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা আরও কয়েক মাস ধরে চলতে পারে। কিন্তু যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দেন।


এ জাতীয় আরো খবর