বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফিলিস্তিনির গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২২ ২৩:২০:৫৭

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনির গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ শে অক্টোবর) দুপুরে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণের নারী ও পুরুষ কর্মসূচিতে অংশ নেয়। এই কর্মসূচি সাম্প্রতিক সময়ে দেশটির ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন অনেকে।
লন্ডন শহরের বাসিন্দা ছাড়াও সারা যুক্তরাজ্য থেকে কয়েক শো বাস ভর্তি হয়ে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারীরা প্রথমে মার্বেল আর্চের সামনে জড়ো হন। কিছু সময়ের মধ্যে সেন্ট্রাল লন্ডনে বিবিসি অফিসের সামনে থেকে পোর্টল্যান্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, পিকাডোলি স্কয়ার, হে-মার্কেট, ট্রাফলগার স্কয়ার, হোয়াইটহল ও পার্লামেন্ট স্ট্রিট, প্রধানমন্ত্রীর অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হন।  
রাজধানীর লন্ডনমুখি প্রতিটি ট্রেন স্টেশন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ জড়ো হন কর্মসূচিতে। তবে সময়ের অনেক আগেই সেন্ট্রাল লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে জনতার ঢল নামে। চারদিকের সড়ক- মহাসড়ক কানায় কানায় ভরে যায়। ফিলিস্তিনের প্রতি ব্রিটেনের বিভিন্ন বয়সী মানবতাবাদী নারী-পুরুষ প্রাণঢালা ভালোবাসা জানাতে মিছিল থেকে এই প্রতিবাদ জানানো হয়।


এ জাতীয় আরো খবর