কপিলমুনি (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর সদর সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে লিফলেট বিতরণ করেন নিসচা উপদেষ্টা ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় নিসচা’র পক্ষ থেকে মটর সাইকেল চালকদের বাধ্যতামূলক হেলমেট ব্যবহার, অন্যান্য যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মানা সহ সাধারণ পথচারীদের সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম, হারুন অর রশীদ, মিনারুল ইসলাম, মাসুম বিল্লাহ ও মোসলেম উদ্দীন দয়াল।