শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

সুতার বস্তায় রাজশাহী থেকে চাঁপাইনবাবঞ্জে পাচারকালে ৭ কেজি গাঁজা সহ চার্জার ভ্যানচালক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৯ ২০:০৩:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে সুতার বস্তায় রাজশাহী থেকে চাঁপাইনবাবঞ্জে পাচারকালে ৭ কেজি গাঁজাসহ  মো. তারিফ(৩২) নামে একজন চার্জার ভ্যান চালককে গ্রেপ্তার করেছে এসআরবি। এ ঘটনায় জব্দ হয়েছে ওই ভ্যান। গ্রেপ্তার ব্যাক্তি জেলার শিবগঞ্জ উপজেলার সতেরোরশিয়া চামাগ্রাম দুখুর মোড় এলাকার মো. আলমের ছেলে। তার্ঁ বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে এসআরবি।
এসআরবি জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পৌন ১টার দিকে গোপন খবরের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী সড়কে ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকায় চোকপোষ্ট বসানো হয়। চেকপোষ্টে রাজশাহীর তানোর উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর রেলষ্টেশনগামী ভ্যানটি থামিয়ে তল্লাশী করে একটি বস্তায় প্লাষ্টিকের  সুতার বান্ডিলের মধ্যে ৭ কেজি গাঁজা পাওয়া গেলে ভ্যানচালক তারিফকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসআরবি-৫ ব্যাটলিয়নের একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, এ ঘটনায় সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর