নিসচা ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুলের যৌথ উদ্যোগে ক্যাম্পেইন
- শহীদুল ইসলাম
-
২০২৩-১০-১৮ ১৩:৫৭:০০
- Print
আজ ১৮/১০/২০২৩ রোজ বুধবার অক্টোবর মাসব্যাপী চলমান কর্মসূচির ৮ম তম কর্মসূচির অংশ হিসেবে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা) ‘ ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুলের যৌথ উদ্যোগে ফেনী জেলার সালাউদ্দিন মোড়,ট্রাংকরোড,হাঁসপাতাল মোড়,মহিপাল মোড়ে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সাহায্য ও রাস্তা সমুহে চালক ,পথচারী,ছাত্রছাত্রী সহ সর্বস্তরের জন সাধারণ ও পথচারীদের মধ্যে সড়ক ব্যবহার এবং নিরাপদে চলাচলের ব্যাপারে দিক নির্দেশনার পাশাপাশি সড়ক আইন ২০১৮ এর বিষয়ে আলোচনামূলক ক্যাম্পিং পরিচালনা ও লিফলেট বিতারন কার্যক্রম পরিচালিত হয় । নিরাপদ সড়ক চাই ফেনী (নিসচা) শাখার সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম এর নির্দেশনায় ফেনীর জেলার এসব ব্যাস্ততম স্থানে যানজট নিরসন কর্মসুচি ও লিফলেট বিতরন সহ বিভিন্ন আইনের বিধানকে সম্মান রেখে সবাইকে আইন মেনে সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয় । কর্মসূচি পালনকালে দায়ীত্বরত ট্রাফিক পুলিশ এবং চালকগন যথেষ্ট সহযোগিতা করেন । আইন না মানা ,ট্রাফিক পুলিশের নির্দেশনা উপেক্ষা করা ,অবৈধ যানবাহনের অবাধ চলাফেরার কারণে এই সমস্ত স্থানে যানজট লেগে যায় বলে অভিযোগ পাওয়া যায় , পরে সেখানে অবস্থারত চালক ও পথচারীদের ডেকে অনুরোধ ও সচেতন করা হয় । এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মোহসিন মিয়া ,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন ,কার্যকরি সদস্য সাইফুল ইসলাম,মোঃ গিয়াস উদ্দিন , আরিফুল ইসলাম শাহিন, আব্দুল্লাহ আল নোমান,ওমর ফারুক,ইউসুফ সহ নিসচা ফেনী জেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত থেকে কার্যকরি ভুমিকা পালন করেন । আগামী ২২ অক্টোবর ২০২৩ নিরাপদ সড়ক দিবস পালনের জন্য সকলকে আহব্বান জানানোর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয় ।