ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড পথের বাজার এজেন্ট ব্যাংকি শাখার উদ্ধোধন, গ্রাহক সামাবেশ ও মতবিনিময় সভা গতকাল বিকাল ৪ টায় পথের বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইখতিয়ার হাসান মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রান্তিক জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক লিমিটেড স্যার ইকবাল রোড শাখার ভিপি ম্যানেজার মোঃ আব্দুল হাই,খুলনা শাখার ব্যবস্থাপক শেখ তারিকুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং ডিভিশন সিনিয়র অফিসার এস এভিপি মো: জহুরুল ইসলাম ,পথের বাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই কামরুল হুদা নাইম, পথের বাজার এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন সহ পথের বাজার বণিক কল্যাণ সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন , বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন করা, ডিপএস, এফডিআর ও দৈনিক সঞ্চয়ী হিসাব খোলা, স্বল্প সময়ের মধ্যে ডেবিট কার্ড ও চেক বই প্রদান করা, ক্ষুদ্র, মাঝারি এবং কৃষি ঋণ প্রদান, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান করা হয়।ইসলামী শরিয়া ভিত্তিক একাউন্ট খোলার সুবিধা , সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে যেকোনো ব্যাংকের একাউন্টে টাকা পাঠানো সহ ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করা হয়। এ ছাড়া সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং পথের বাজার শাখায় এটিএম, সিআরএম এর মাধ্যমে সপ্তাহের সাত দিন, মাসে ৩০ দিন ২৪ ঘন্টা গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য খোলা রয়েছে যার মাধ্যমে গ্রাহক ২৪ ঘন্টা টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।