ফটিকছড়িতে আন্তঃ শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- হাসান মেহেদী
-
২০২৩-১০-১৪ ২১:৪৫:২৫
- Print
'যুক্তিতে মুক্তি' প্রতিপাদ্য বিষয়ে ফটিকছড়িতে (চট্টগ্রাম) অনুষ্ঠিত হয়েছে আন্তঃ শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা। আজ (১৪ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলার শান্তিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কের আয়োজন করে মানবিক উত্তর ফটিকছড়ি সংগঠন।
"তথ্য প্রযুক্তির সহজলভ্যতাই তরুন প্রজন্মের নৈতিক অবক্ষয়ের মুল কারণ'' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শান্তিরহাট উচ্চ বিদ্যালয় ও শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা। প্রতিযোগিতায় শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা বিজয় লাভ করে।
দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মানবিক উত্তর ফটিকছড়ির চেয়ারম্যান শামসুদ্দিন হাসান। মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানের মডারেটর ছিলেন নারায়ণ হাট আর্দশ ডিগ্রি কলেজের প্রভাষক এস এম আল আমিন। বিচারক ছিলেন ফেনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিহাব উদ্দিন, সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক সেলিম উদ্দিন ও
নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল বারেক, মিশকাতুননবি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহুরুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত শিক্ষক নেত্রী রহিমা বেগম, সরওয়ার আলম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল কালাম, আমির হোসেন, জাফর ইমাম, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, সেলিন উদ্দিন প্রমুখ।