ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরাইলে হামাসের হামলা চালানোর পেছনে ইরানের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তবে হামলার সঙ্গে পরিকল্পনাকারীদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।
মঙ্গলবার (১০ই অক্টোবর) ইসরাইলে হামাসের হামলা শুরুর পর চতুর্থ দিনের মাথায় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজারিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়ছে।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইসরাইলে হামাসের হামলায় তেহরান জড়িত নয়। এই হামলায় ইসরাইলের অপূরণীয় সামরকি ক্ষতি ও গোয়েন্দা পরাজয়কে স্বাগত জানাচ্ছি। যারা ইহুদিবাদী শাসনের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন, আমরা তাদের হাতে চুমু খাই।’
ইরানের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘ইসরাইলে একটি যুদ্ধে হচ্ছে, আমরা এই যুদ্ধ চাইনি। সবচেয়ে নৃশংস ও বর্বর উপায়ে যেতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। কিন্তু যদিও ইসরাইল এই যুদ্ধ শুরু করেনি, তবে ইসরাইল এটি শেষ করবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল হামাস ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিদের বরাত দিয়ে জানিয়েছিল, চলতি বছরের আগস্টে ইসরাইলে হামলার পরিকল্পনা শুরু হয়। আর এতে পুরোপুরি সহায়তা করেছে ইরান।
সংবাদমাধ্যমটি জানায়, ইসরাইলে হামলা চালাতে আগস্ট থেকে হামাসের সঙ্গে কাজ শুরু করেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কর্মকর্তারা। তারা আকাশ, নৌ ও স্থলে একই সঙ্গে ইসরাইলে হামলার পরিকল্পনা সাজান।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান এ হামলার সঙ্গে সরাসরি যুক্ত আছে, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছন, ইরান এ হামলার নির্দেশ দিয়েছে অথবা এর পেছনে রয়েছে –এমন কোনো তথ্য আমরা পাইনি। তবে এটি ঠিক এর সঙ্গে ইরানের সম্পৃক্ততা আছে।
গত শনিবার (৭ ই অক্টোবর) কয়েক দশকের মধ্যে ইসরাইলে সবচেয়ে বড় হামলা চালায় হামাস। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজার সীমান্তে প্রায় এক লাখ রিজার্ভ সৈন্য জড়ো করা হয়েছে। ইসরাইলের হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের ১৪০ শিশুসহ ৭০০ জন নিহত হয়েছেন। অপরদিকে পাল্টা হামলায় ইসরাইলের ৯০০ জনের বেশি নিহত হয়েছেন।