আন্ত: শিক্ষাপ্রতিষ্ঠান প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- হাসান মেহেদী:
-
২০২৩-১০-০৭ ১৭:৩৮:০৬
- Print
ফটিকছড়িতে (চট্টগ্রাম) 'যুক্তিতে মুক্তি' প্রতিপাদ্যে আন্ত: শিক্ষাপ্রতিষ্ঠান প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ অক্টোবর, শনিবার) উপজেলার নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বদিউল আলম মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কের আয়োজন করে মানবিক উত্তর ফটিকছড়ি সংগঠন। "ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারই ছাত্রছাত্রীদের নিয়মিত পড়ালেখায় ব্যাঘাতের মুল কারণ" বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় নারায়ণহাট উচ্চ বিদ্যালয়
ও নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। সকাল এগারোটায় নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডা. মোহাম্মদ আবুল কালাম।
স্বাগত বক্তৃতা করেন মানবিক উত্তর ফটিকছড়ির চেয়ারম্যান শামসুদ্দিন হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী।
প্রতিযোগিতার মডারেটর ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের প্রভাষক মো. মেহেদী হাসান। বিচারক ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক মো. হারুন অর রশিদ, শিক্ষক নুরুল আলম, শহিদুল্লাহ বিপ্লব। সময় সংরক্ষক ছিলেন শিক্ষক আবুল হাসেম।
মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রভাষক জয়নাল উদ্দিন, প্রভাষক মিশু দেব, ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য আলতাফ উদ্দিন, ইলিয়াস হোসেন, শিক্ষক সজল কান্তি দাশ, স্যামল কান্তি, আবুল বসর, বদিউল আলম মানিক, মোহাম্মদ হাসান,
মাওলানা তৌহিদুল আলম, অজিত দে, আবদুস সালাম ছাত্রনেতা ওসমান গনি প্রমুখ।