'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার ১৫০ ছাত্র-ছাত্রীদের খাওয়ানো ও কোর
- চৌগাছা (যশোর) প্রতিনিধি
-
২০২৩-১০-০৬ ১৬:৫৩:০৬
- Print
যশোরের চৌগাছায় একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন" পাতিবিলা ইউনিয়ন শাখার উদ্যোগে পাতিবিলা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও ১৫০ জনকে দুপুরবেলা খাওয়ানো হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহবানে পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের সঠিক তত্ত্বাবধানে পাতিবিলা ইউনিয়ন শাখার সকল সদস্যের পরিশ্রমে এই অনুষ্ঠান সফল করা হয়েছে। যশোর জেলা সহ বিভিন্ন অঞ্চলে "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন" সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের আস্থার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংগঠনের এই মহতী কাজ করার জন্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা মন থেকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ ইয়াছিন আরাফাত আলিফ, মোঃ সোহেল রানা, মোঃ আরিফুর রহমান, মোঃ নয়ন রহমান, মোঃ আব্দুল হালিম, মোঃ ইমরান হোসেন, মোঃ এনামুল হোসেন, মোঃ শাহিন কবির, মোঃকামরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃআছির উদ্দিন, মোঃ মাসুদ রানা, মোঃ কায়েম হোসেন, মোঃ রাকিব হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ রাকিব হাসান, মোঃ সুলতান মাহমুদ, মোঃ মিরাজ রহমান, মোঃ আসাদুর জামান, মোঃ জুয়েল আহম্মেদ, মোঃ ফারুক আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে স্বতঃস্ফূর্তভাবে অসহায় গরীব-দুঃখী মেহনতি মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কাজে সবসময় থাকবে, ইনশাআল্লাহ্।