শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের প্রত্যয়,মহেশখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-২৬ ২৩:১৬:৩০

মহেশখালী(কক্সবাজার)
দেশের   অর্থনীতিতে    প্রাণিসম্পদ    খাতের    অপার সম্ভাবনা কে কাজে লাগিয়ে নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি,গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও  আন্তর্জাতিক বাজারে  বাংলাদেশের   অবস্থান   সুদৃঢ়   করার   লক্ষ্য সামনে রেখে  মহেশখালীতে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।  শুধু অভ্যন্তরীণ পুষ্টিচাহিদা পূরণ নয়,  বরং   আধুনিক    প্রযুক্তিনির্ভর    উৎপাদন, মানসম্মত   পশুপালন   ও   রপ্তানিযোগ্য  প্রাণিজ পণ্য উৎপাদনের   মাধ্যমে  এ খাতকে   জাতীয়  অর্থনীতির অন্যতম  শক্তিশালী  ভিত্তিতে  পরিণত  করার আহ্বান উঠে  এসেছে   আয়োজিত    কর্মসূচিতে।   ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে  গড়বো   দেশ   সবার   আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে   বৃহস্পতিবার  (২৬ নভেম্বর) মহেশখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা  সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে   প্রধান   অতিথি    ছিলেন     কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া)   আসনের     সংসদ    সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সভাপতিত্ব করেন  মহেশখালী উপজেলা  নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।  অনুষ্ঠান  সঞ্চালনা  করেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ।
আলোচনা  সভায়  প্রাণিসম্পদ   খাতের  আধুনিকায়ন, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ, নিরাপদ দুধ ও মাংস উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির   প্রয়োজনীয়তার  ওপর  গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে  মহেশখালী-কুতুবদিয়ার  মতো উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে  সরকারি পৃষ্ঠপোষকতা, উন্নত চিকিৎসাসেবা, সহজ   শর্তে   ঋণ এবং   আধুনিক  খামার ব্যবস্থাপনা সম্প্রসারণের প্রয়োজনীয়তা সামনে এসেছে।
প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে একদিকে যেমন দেশের  পুষ্টিনিরাপত্তা  জোরদার  হবে, অন্যদিকে   কর্মসংস্থান, দারিদ্র্য   বিমোচন  ও  জাতীয় অর্থনীতিতে   নতুন   সম্ভাবনার   দ্বার   উন্মোচিত হবে।


এ জাতীয় আরো খবর