বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে স্ট‌্যান্ড রিলিজ

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২১-০৩-১৫ ১৪:৫৩:০৩

প্রাথমিকের চার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে স্ট‌্যান্ড রিলিজ করা হয়েছে। এর মধ্যে তিন কর্মকর্তাকে জনস্বার্থে ও অপরজনকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্ট‌্যান্ড রিলিজের আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৫ মার্চ) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল আলীম (প্রশাসন-১) এ সংক্রান্ত দুটি আদেশে স্বাক্ষর করেছেন।

প্রথম আদেশে গাজীপুর সদরের শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা অফিসে স্ট‌্যান্ড রিলিজ করা হয়েছে।

আদেশে বলা হয়, ২১ মার্চ তিনি বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অবমুক্ত করবেন এবং ২২ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

দ্বিতীয় আদেশে রাঙামাটির নানিয়ারচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল হককে মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্ট‌্যান্ড রিলিজ করা হয়েছে। মো. আব্দুল কাদের মিয়াকে মুন্সীগঞ্জ থেকে ঢাকার কেরানীগঞ্জে স্ট‌্যান্ড রিলিজ করা হয়েছে। রাঙামাটির রাজস্থলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়াকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে পাবনার ভাঙ্গুরা উপজেলায় বদলি করা হয়েছে।

দ্বিতীয় আদেশে বলা হয়, ২১ মার্চ ওই কর্মকর্তারা বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অবমুক্ত করবেন এবং ২২ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমোদন আছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আলীম জানিয়েছেন, নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের স্ট‌্যান্ড রিলিজ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর