সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

রী ণা রা য়

  • হীরাবতী
  • ২০২৬-১১-১৪ ১৯:৪৯:৫৬

আমায় ডাকো হীরাবতী,
আমি কি করে হীরা হব!
 হীরা তো অনেক দামি?

হীরার চেয়ে কয়লা ভালো,
রবি ঠাকুরের কৃষ্ণকলি,
 কালো হরিণ চোখী 
কালো মেয়ে আমি।

তোমার কাছে হীরাবতী,
অন্যের সুললিতা, মৃগনয়নী, 
আফসানা, সোফিয়া, রাজিয়া, 
সুনয়না, মরিয়াম, হেমব্রম,
 কিংবা কারো বা মায়াবতী।

 সবাই তোমরা নিজের মত,
 ক্ষনিকের নিজের করে,
 আমাকে ডাকোতো বেশ! 

বাপ মায়ের দেয়া নামটা 
মনেই পড়ে না আর আজ,
 শৈশবের নাই কোনই রেশ!

আরে, এ আবেগ কর্পূরময়,
 সবই যে মোহ-মায়া.....
 ক্ষণিক অপেক্ষা কর!
 দিন ফুরালে সবই শেষ।।


এ জাতীয় আরো খবর