সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩,সবাই আশঙ্কামুক্ত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-১৪ ১৮:৫২:৩১

​ ফুলবাড়ীগেট প্রতিনিধি :
খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দৈনিক প্রবাহের ফুলবাড়ী গেট প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিনসহ তিনজন আহত হয়েছেন। তবে আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা।
​১৩ নভেম্বর (শুক্রবার ) সন্ধ্যায় মশিয়ালী হযরত আঃ কাদের জিলানী (রহ.) মাদ্রাসার দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্র থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,মাহফিল শেষে একটি প্রাইভেটকারে করে পাঁচজন গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে পথের বাজার নামক স্থানে পৌঁছালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত সাংবাদিক শেখ বদর উদ্দিন, মোল্লা মোকসেদ আলী ও শেখ আসাদ হোসেনকে দ্রুত উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় সাংবাদিক শেখ বদর উদ্দিনের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ ছাড়া মোল্লা মোকসেদ আলী ও শেখ আসাদ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর বর্তমানে তারা সবাই সুস্থ হয়ে রাতেই বাড়িতে ফিরেছেন।
​চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিক শেখ বদর উদ্দিনসহ আহত তিন জনেরই শারীরিক অবস্থা বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত।
​এদিকে প্রাইভেটকারে থাকা অপর দুজন—গিলাতলা জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু এবং চালক রাজু আহমেদ—সৌভাগ্যবশত কোনো ধরনের আঘাত ছাড়াই সম্পূর্ণ অক্ষত ও সুস্থ আছেন।
​এদিকে সাংবাদিক শেখ বদর উদ্দিনসহ আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনায় তাদের পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর