বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

শিরোমণিতে ক্যান্সারে আক্রান্ত গৃহবধূর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন জবেদা কাদের ফাউন্ডেশন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-০৫ ২০:২৯:১২

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
জীবনের সুবর্ণ প্রভাতে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বোনার কথা থাকলেও, আজ মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণির গৃহিণী নার্গিস বেগম (৪২)। বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
​অসহায় এই গৃহবধূর অসুস্থতার খবর পেয়ে তাঁর চিকিৎসার্থে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ‘জবেদা কাদের ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। গত শনিবার দুপুরে তিনি শিরোমণিস্থ নার্গিস বেগমের বাড়িতে যান এবং তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
​এ সময় জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু বলেন, "দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে জবেদা কাদের ফাউন্ডেশন সবসময় থাকবে। সমাজের বিত্তবান ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিদের উচিত এই চরম বিপদে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো এবং সাধ্যমতো আর্থিক সহায়তা করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হয়তো একটি জীবন পুনরায় সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকতে পারে।"
​এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, মোল্লা মোকসেদ আলী, শেখ সোহেল আজম, শেখ আহসান কবীর পলাশ, রাজু আহমেদ প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর