বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

চলতি বছর ডেঙ্গুতে চাঁপাইনবাবঞ্জের ১৪ জনের দুটি হাসপাতালে মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০৪ ২১:১৭:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে চাঁপাইনবাবঞ্জের ১৪ জন দুটি  সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ১০ জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৪ জন ২৫০ শয়্যা বিশিস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর)  সন্ধ্যায় র্জাশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মূখপাত্র ও সহযোগী অধ্যাপক ড. শেখ শামীম আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম  শাহাবুদ্দীন  এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন বলেন,বুধবার জেলার  ৫টি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ১২২ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে শুধু বুধবারই নতুন করে  ভর্তি হয়েছেন ৬০ জন। জানুয়ারীর ১ তারিখ থেকে এ পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে  ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগি। এছাড়া  একই সময় জেলা হাসপাতালের বর্হি:বিভাগে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ২১০ জন  ডেঙ্গু রোগিকে।
উল্লেখ্য, দেশে ডেঙ্গুর অন্যতম রেডজোন ও হটস্পট হিসেবে চিহ্নিত চাঁপাইনবাবগঞ্জের ১৪ জনের শুধু ওই দুই হাসপাতালে মৃত্যু ব্যতীত বাড়িতে  এবং জেলা বা দেশের অন্য জেলার বেসরকারি বিভিন্ন হাসপাতালে  ডেঙ্গুর চিকিৎসা নেয়া  এবং মৃত্যুবরণকারীদের তথ্য জেলার স্বাস্থ্য বিভাগের নিকট নেই। এছাড়া জেলার ৪টি উপজেলা এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যতীত  রাজশাহী বা ঢাকা সহ দেশের অন্য কোন সরকারি হাসপাতলে চিকিৎসা নেয়া এবং মৃত্যু সংক্রান্ত  জেলার রোগীদের তথ্যও  স্থানীয় স্বাস্থ্য বিভাগের নিকট নেই।  যদিও ডেঙ্গুতে জেলায়  আক্রান্ত ও মৃত্যু সংখ্য আরও অনেক বেশী বলে স্থানীয় বিভিন্ন সূত্রে দাবী করা হয়।

 


এ জাতীয় আরো খবর