শালবনের ওই লাল পাহাড়ে দেখি রঙিন ফুল
পাহাড়ি সেই মেয়ের কানে দুলছে সোনার দুল
নীল আকাশের নিচে হাসে সবুজ-ভরা মাঠ
বুনোহাঁসে দখল করে নিলো পুকুরঘাট
পাহাড় বেয়ে ঝরনা ছোটে যেন তারার ফুল।
পাহাড়ি সেই মেয়ের কানে দুলছে সোনার দুল।
ঢালু পথে একলা চলে পাহাড়ি সেই মেয়ে
পাহাড় জুড়ে ঘুরে বেড়ায় বিরহী গান গেয়ে
মাদল বাজায় সিংহ-মামা শিয়াল বাজায় ঢোল
পাহাড়ি সেই মেয়ের কানে দুলছে সোনার দুল।
বেলা গেলো সন্ধ্যা হলো সূর্য গেলো পাটে
লাল পাহাড়ি মেয়ে নাচে সোনালী সেই মাঠে
সাদা-পরী বলি তারে লম্বা মাথার চুল ---
পাহাড়ি সেই মেয়ের কানে দুলছে সোনার দুল।