পরিযায়ী পাখি উড়াল দেবে
আখের গোছানো হলে,
আমরা আছি শ্রমিক মজুর
তোমাদের বালাখানা নির্মানে।
উদয় অস্ত হাড় ভাঙ্গা খাটুনি
তবুও জোটে না পেটের ভাত।
তোমার জন্য বিদেশি ওয়েল
মালিসে আমার ভগণির দল।
আফসোসে মরি সখিনারে পাশে লইবসি মনের কথা কতিকতি
ছলিমন, কলিমন, বাদশা মিয়া
জরিনা,আমিনা খাতুনে ঘর ভরি।
গোপ ওঠার আগেই ওরা বুঝে যায়
বাদশা মিয়াদের দল ,
আসলে ওরা বাদশা নয় ,
তোমাদের তরে রক্ত দেওয়াই
বাদশা মিয়াদের বড় কাজ।
জরিণারা শ্রমিক নয়তো গৃহকর্মী হয়ে পারি জমায় বিদেশ বিভূঁইয়,
পাশবিক অত্যাচারে জীবন নয়তো বীর্য নিয়ে ফেরে,
কেউ নেই কোথাও!
শূন্যতায় ডুবে মরে।
শুধু রেমিট্যান্স চাই।
জীবন মান কোন দরকার নাই।
মরছে শ্রমিক চলছে গুলি
শুধু দু'মুঠো ভাত চাই,
আমার ঘামে তোমার পা ধুয়ে দেব
শুধু দু'বেলা খেতে চাই!
হবে না হবে না
পেট ভরে খেলে ,
রাস্তা ধোঁয়ার
রক্ত পাব কোথায়??
পরিযায়ী পাখি উড়াল দেবে
আরেক পরিযায়ী পাখি তৈরি হয়
দেশে দেশে তাদের বালা খানা তৈরি হতে আমাদের রক্তের বিকল্প নাই।
জাগো শ্রমিক ,মজুর ,কৃষক, মেহনতি মানুষের দল
আর নয় রক্ত দিয়ে রাজপথ ধোঁয়া ।
আমরা ফলাবো আমরা গড়বো আমাদের বালাখানা।
আমাদের ও চাই অধিকার ,
আমাদের ও চাই
সমান ভাগের সকাল।