বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

শাবিপ্রবির ল্যাবে ৫৯ জনের করোনা পজিটিভ

  • শাবিপ্রবি প্রতিনিধি
  • ২০২১-০৫-২৪ ০৯:২০:৫৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ৩৭৫টি করোনার নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ আমরা ৩০৭জনের নমুনা গ্রহণ করেছি। সবমিলিয়ে ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে সুনামগঞ্জেরর ৬ জন, সিলেট জেলার ২৭ জনএবং হবিগঞ্জের ১৭ জন, মৌলভীবাজারের ৯জন রয়েছেন।

এ জাতীয় আরো খবর