মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সিআইপিআরবি এর আলোচনা সভা

  • কাজী বোরহান উদ্দিন
  • ২০২৬-১০-১৯ ২০:৫৩:২১

২২ অক্টোবর ২০২৬ জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ পালনের অংশ হিসেবে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) আজ ১৯ অক্টোবর ২০২৬ তারিখে একটি আলোচনা সভার আয়োজন করে। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। সিআইপিআরবি এর নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোড সেফটি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন। উপস্থাপনায় সড়ক দুর্ঘটনার বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান, সড়ক দুর্ঘটনার মূল কারণসমূহ, বিদ্যমান সড়ক পরিবহন আইন ও নীতিমালার নানা দিক ও সীমাবদ্ধতা, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সেফ সিস্টেম এপ্রোচের সঠিক প্রয়োগ, এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষ্যে সিআইপিআরবি এর কার্যক্রমসমূহ তুলে ধরা হয়। পাশাপাশি সড়কে নিরাপদে চলাচলের জন্য পথচারী, যাত্রী এবং চালক হিসেবে  আমাদের কার কি দায়িত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। 
উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা পরিচালনা করেন সিআইপিআরবি এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। সকল অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সড়ক নিরাপত্তার নানা বিষয় উঠে আসে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো অ্যাম্বুলেন্সের চালকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রদান, সড়ক নিরাপত্তা সংক্রান্ত সকল কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, দুর্ঘটনা পরিবর্তী সেবার ম্যানুয়াল তৈরি, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সড়ক নিরাপত্তায় সম্পৃক্ত করা, বাংলাদেশে সেফ সিস্টেম এপ্রোচের ব্যবহার বিষয়ে ব্যপকভিত্তিক প্রচারণা চালানো ইত্যাদি। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টে যেসকল বিষয়ে গবেষণার প্রস্তাবনা উঠে আসে সেগুলো হলো: সড়ক দুর্ঘটনার আন্ডার রিপোর্টিং কমানোর উপায় নির্ধারণ, সড়ক ব্যবহারে মানুষের আচরণগত পরিবর্তন আনার পন্থা নির্ধারণ, এবং  যানবাহনে সুরক্ষিত শিশু আসন স্থাপন ইত্যাদি। 
আলোচনা সভায় সড়ক নিরাপত্তা নিয়ে সিআইপিআরবি কর্তৃক বাস্তবায়িত সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক ও পরিচালক আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিট ড. সেলিম মাহমুদ চৌধুরী। পাশাপাশি তিনি মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
অনুষ্ঠানে সিআইপিআরবি এর নির্বাহী পরিচালক ডাঃ আমিনুর রহমান সমাপনী বক্তব্য রাখেন। তিনি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিআইপিআরবি দীর্ঘদিন যাবত গবেষণা ও নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং তা ভবিষ্যতেও চলমান থাকবে। যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার জন্য সরকারের করা অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 


এ জাতীয় আরো খবর