মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) মেক্সিকোর উত্তরাঞ্চলীয় মন্টেরি শহরের আশপাশে ১২ জনের মরদেহ বিকৃত অবস্থায় পাওয়া গেছে।
উদ্ধার হওয়া মরদেহগুলো নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যম জানায়, শহরের বিভিন্ন জায়গায় সাতটি মরদেহ এবং পাঁচটি ব্যাগ দেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিকৃত অবস্থায় উদ্ধারের করা হয়। মোট ১২টি হত্যাকান্ড হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ড্রাগ কার্টেলের সংঘর্ষের সন্দেহ এ ঘটনা ঘটতে পারে। এসব হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে জানায় স্থানীয় পুলিশ।
নুয়েভো লিওন রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেরার্ডো প্যালাসিওস জানান, প্রতিবেশী তামাউলিপাস সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে এসব হত্যাকান্ড হতে পারে।
উল্লেখ্য, ২০০৬ থেকে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করে মেক্সিকো সরকার। এই সময়ের পর থেকে দেশটিতে ৪ লাখ ২০ হাজারের বেশি মৃত্যু ঘটেছে।