চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। বিজিবি জানায়, মিল্টন শেখ (৫০) নামে হাবিলদার পদমর্যাদার ওই সৈনিক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) জোহরপুর বিওপিতে কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া গ্রামের হান্নান শেখের ছেলে। নিজ পরিবারে তাঁর স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চরাঞ্চলের সীমান্তে দায়িত্ব পালনকালে মিল্টন শেখ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিজস্ব স্প্রীডবোটযোগে প্রথমে নদীর ঘাটে আনা হয়। সেখান থেকে তাঁকে নিজস্ব এ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকালে ব্যাটালিয়ন সদরে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। বিজিবি নিজস্ব ব্যবস্থাপনায় মরদেহ তাঁর দেশের বাড়িতে দাফনের জন্য পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেছে বলেও জানান অধিনায়ক লে.কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।