শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডুমুরিয়ায় নিসচা’র জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি গঠন

  • খান মহিদুল ইসলাম
  • ২০২৬-০৯-২৬ ২১:৪৯:২৮

আহ্বায়ক মোল্যা মনিরুল ইসলাম,সদস্য সচিব গাজী আব্দুল আজিজ।
ডুমুরিয়া প্রতিনিধি:
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ যথাযথভাবে পালনের লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল।
গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোল্যা মনিরুল ইসলামকে এবং সদস্য সচিব করা হয়েছে গাজী আব্দুল আজিজকে। কমিটির সদস্যরা হলেন— শেখ এনায়েত হোসেন, জাহাঙ্গীর আলম মুকুল, শেখ রবিউল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, মোঃ মোক্তার হোসেন, মোঃ মহসিন খান, মোঃ আব্দুল্লাহ খান, আব্দুল হক লিটন, মোঃ হুসাইন খান, মোঃ মহিতুর রহমান ও খান আরিফুজ্জামান নয়ন।
সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযথভাবে পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভায় নিসচা’র সদস্যরা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি গুরুতর সামাজিক সমস্যা। প্রতিনিয়ত সড়কে প্রাণহানির ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করতে হবে।
সভায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ সাহারুজ্জামান সবুজ, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, কার্যকরী সদস্য জিএম জাকির হোসেন, জিয়াউর রহমান, হেদায়েত, জুয়েল বিশ্বাস, সাংবাদিক আশরাফুল আলম, মুজাহিদুল ইসলাম সেতুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিসচা’র নেতৃবৃন্দ জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 


এ জাতীয় আরো খবর