মশাবাহিত রোগ প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘মশক নিধন সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘মশক নিধন সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, সড়ক, ড্রেন, জলাবদ্ধ স্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে কুয়েট ক্যাম্পাসকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সম্মানিত সভাপতি ও সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় প্রধান, পরিচালক ও শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।