ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলার আল হেরা আদর্শ মাদ্রাসার উদ্যোগে শনিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে ইবতেদায়ি ৫ম শ্রেণীর বোর্ড বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা এবং সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ্-নাত-ক্বিরাত প্রতিযোগিতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক মাওলানা আঃ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান মাওলানা আলী আকবর ফারাজী। রাসূলুল্লাহ (সাঃ) এর সীরাতের উপর আলোচনা করেন তাদ্বরীছুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী নূর মোহাম্মাদ রহমানী। বিশেষ অতিথি ছিলেন জজকোর্ট খুলনার এ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য মোঃ শামীম সরদার। সেক্রেটারী মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পথের বাজার বণিক সমিতির সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস লষ্কর, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মোঃ খায়রুজ্জামান সরদার, মোঃ সেলিম জমাদ্দার, অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, ইউএফএস চেয়ারম্যান জাকারিয়া হুসাইন, দৈনিক মানবজমিনের সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব মোঃ আতিয়ার রহমান শেখ, মোঃ মকবুল সরদার, শিক্ষক হাফেজ রেজোয়ানুল হক, হাফেজ রাজিবুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, মোল্লা মোকসেদ আলী, শেখ পলাশ, গাজী মঈন উদ্দিন প্রমুখ। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জবেদা কাদের ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেন।