কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি।
শনিবার দুপুর ১২ টার সময় বসুরহাট বাজারের একটি কনভেনশন হলে,কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি এডভোকেট আতাউর রহমান জিল্লুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মহি উদ্দিন, ওয়েষ্ট ব্যাংক কলেজের প্রভাষক জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে কৃতী শিার্থীদেরকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।