সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানের সাধারণ নির্বাচন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-২২ ১৬:০৮:৪৬

পাকিস্তানের সাধারণ নির্বাচন আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এমনই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। 
জিও নিউজের তথ্য মতে, নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচন নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনী এলাকা নতুন করে চিহ্নিতকরণের কারণে বিলম্ব হচ্ছে। আগামী ৩০শে নভেম্বরের মধ্যে নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 
এরপর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, আপিল, প্রচারণা ইত্যাদি নিয়ে ৫৪ দিনের প্রক্রিয়া শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৪ কোটি ১০ লাখ বাসিন্দার এ দেশটিতে বিদায়ী পার্লামেন্ট এবছর আগস্টে তার পাঁচ বছর মেয়াদ শেষ করে। 


এ জাতীয় আরো খবর