আকাশ জুড়ে মেঘের মিছিল,নামলো বৃষ্টি ভারী,
কদম ফুটেছে বৃষ্টিতে ভিজে, বাতাসে গন্ধ তারই।
মাঠের পরে মাঠ ভেসেছে, জলে থইথই উঠোন,
আমার ঘরে বৃষ্টি ছাড়া নেই তো কেউ আপন।
মুষলধারে বৃষ্টি পড়ে , বাজে জলের নূপুর ,
দূরে কোথাও ডাকছে ডাহুক, মনটা বহুদূর।
চায়ের কাপে ধোঁয়া উড়ে, ধোঁয়ায় তোমার মুখ,
তুমি নেই, বৃষ্টি আছে, এটাই বর্ষার দুখ।
বারান্দাতে একলা চেয়ার, একলা আমি বসে,
ভেজা হাওয়া গল্প বলে, আমার কাছে এসে।
কাকে বলবো আমি দেখো, বৃষ্টি কতটা সুন্দর!
কেউ নেই কোথাও , শুধু শুনি বৃষ্টিরই কণ্ঠস্বর।
বর্ষা এলো ভিজিয়ে দিতে সারা পৃথিবীকে,
আমায় শুধু ভিজিয়ে দিলো একা করে রেখে।