র ফি কু ল ই স লা ম

  • একাকী বর্ষা
  • ২০২৬-০৮-০৮ ১১:৪২:৩০
image

‎আকাশ জুড়ে মেঘের মিছিল,নামলো বৃষ্টি ভারী,
‎কদম ফুটেছে বৃষ্টিতে ভিজে, বাতাসে গন্ধ তারই।
‎মাঠের পরে মাঠ ভেসেছে, জলে থইথই উঠোন,
‎আমার ঘরে বৃষ্টি ছাড়া নেই তো কেউ আপন। 

‎মুষলধারে বৃষ্টি পড়ে , বাজে জলের নূপুর ,
‎দূরে কোথাও ডাকছে ডাহুক, মনটা বহুদূর।
‎চায়ের কাপে ধোঁয়া উড়ে, ধোঁয়ায় তোমার মুখ,
‎তুমি নেই, বৃষ্টি আছে, এটাই বর্ষার  দুখ।

‎‎বারান্দাতে একলা চেয়ার, একলা আমি বসে,
‎ভেজা হাওয়া গল্প বলে, আমার কাছে এসে।
‎কাকে বলবো আমি দেখো, বৃষ্টি কতটা সুন্দর!
‎কেউ নেই কোথাও , শুধু শুনি বৃষ্টিরই কণ্ঠস্বর।

‎বর্ষা এলো ভিজিয়ে দিতে সারা পৃথিবীকে,
‎আমায় শুধু ভিজিয়ে দিলো একা করে রেখে।