ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি মহসেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্য ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইফতেখায়রুল আলম বাপ্পি। বিদ্যারয়ের শিক্ষকা রোজিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বিদায়ী অতিথি মোঃ তরিকুল ইসলাম ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৩০ বছর অত্যন্ত সুনাম, নিষ্ঠা ও দক্ষতার সাথে উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা প্রদান করেছেন। তাঁর বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তাগণ বিদায়ী শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোল্লা জিয়াউর রহমান, সদস্য শেখ আবুল হোসেন, কাগজী ওমর আলী, আমিনুল ইসলাম, আলহাজ্ব শেখ আল আমিন, মোঃ মিজানুর রহমান, নার্গিস খাতুন, নুরজাহান খাতুন ও উর্মি খানম। এছাড়া শিক্ষকা জামিলা আক্তার, কেসমত আরা সাথী, কাকুলি খাতুন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, মোঃ তরিকুল ইসলাম শিক্ষাদানে যে অক্লান্ত পরিশ্রম ও অবদান রেখে গেছেন, তা বিদ্যালয়টির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয়, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল এবং বিভিন্ন সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।