বুধবার, আগস্ট ১২, ২০২৬

কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-০৫ ১৭:৪৬:৩৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। 
এস্লোগানকে বুকে লাল করে, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা প্রশাসনের আয়োজনে,আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন প্রমূখ


এ জাতীয় আরো খবর