বুধবার, আগস্ট ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে জামায়াতের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-০৫ ০০:১৬:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যূতের প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জামায়াতের পৌর ও সদর উপজেলা শাখা যৌথভাবে এ কর্মসূচী আয়োজন করে। মানববন্ধন শেষে দাবি পূরণে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চেয়ারম্যান নজরুল ইষলাম, জেলা নায়েবে আমীর ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারী আবু বকর, পৌর নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহ,সদর উপজেলা সেক্রেটারী আব্দুর রহমান, সদর উপজেলা আমীর আব্দুল আলীম প্রমুখ।
বক্তরা তীব্র লোডশেডিং বন্ধের দাবি জানিয়ে বলেন, লোড শেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত। জন দূর্ভোগ চরমে। এইচএসসি পরীক্ষার্র্থীরা বিপদে পড়েছেন, হাসপাতালে রোগিরা পড়েছেন সংকটে, সেচ সংকট সৃষ্টি হয়ে কৃষিতেও এর প্রভাব পড়েছে, বাড়ি বাড়ি পানি সরবরাহ ব্যহত হচ্ছে,মিল-কারখানার উৎপাদন ব্যহত হচ্ছে। তাঁরা  আরও বলেন,  বিদ্যূৎখাতে চরম অব্যবস্থানা চলছে। প্রিপেইড মিটার ত্রুটিপূর্ণ। প্রতিনিয়ত এ নিয়ে জনগন  ভোগান্তি পোহাচ্ছেন। অবিলম্বে এ মিটার প্রত্যাহারের দাবি জানান বক্তরা। 

 


এ জাতীয় আরো খবর