শনিবার, আগস্ট ১, ২০২৬

প্র দী প সে ন

  • মানবতার মধু
  • ২০২৬-০৭-৩০ ১৫:০৮:০৯

তুমি, আমি বিষবৃক্ষ তো নই।
ভালোবাসার ফুল ফুটে উঠুক আমাতে, তোমাতে; 
ছড়িয়ে পড়ুক তার সুরভি দূর, বহুদূর।
বিবেক-মৌমাছি ভরে তুলুক মৌচাক; 
মানবতার মধু জমুক চেতনার প্রকোষ্ঠে প্রকোষ্ঠে।
এসো, মৃতসঞ্জীবনী পান করে নির্বিষ হই সবাই।
অসুন্দর পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠুক মানুষের।

আগরতলা, ভারত 
 


এ জাতীয় আরো খবর