সোমবার, জুলাই ২০, ২০২৬

​দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী প্রবাসীর ৮১ হাজার স্থানীয় মুদ্রা চুরি: অভিযুক্ত ইলিয়াস পলাতক

  • আন্তর্জাতিক ডেস্ক,
  • ২০২৬-০৭-১৯ ২১:৪৮:৫১

​দক্ষিণ আফ্রিকায় কর্মস্থলে বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এক বাংলাদেশী প্রবাসী। কর্মস্থলে যোগদানের মাত্র ১ মাস ১০ দিনের মাথায় তার উপার্জিত ৮১ হাজার স্থানীয় মুদ্রা (র‍্যান্ড) চুরি করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সহকর্মী ইলিয়াসের বিরুদ্ধে।
​ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, অভিযুক্ত ইলিয়াসের গ্রামের বাড়ি নোয়াখালীর ব্যায়ামগঞ্জ এলাকার এনায়েতপুরে। অভিযুক্ত ব্যক্তি অর্থ হাতিয়ে নেওয়ার পর থেকেই পলাতক রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দক্ষিণ আফ্রিকার স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।


এ জাতীয় আরো খবর