চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাটির দেয়াল চাপা পড়ে মমতাজ বেগম (৪১) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর গ্রামের কাইয়ুম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার(১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাটির দেয়াল নির্মিত ন্জি বাড়ির একটি ভাঙ্গা ঘর থেকে রান্না করার জন্য লকড়ি (খড়ি) নেবার সময় ওই ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে মমতাজ বেগমের দেহের উপর পড়ে। এতে তিনি গুরতর ্ আহত হন। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ রাত সোয়া ১০টার দিকে মারা যান।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, রবিবার (১৯ জুলাই) ভোরে খবর পেয়ে পুলিশ মরদেহ উর্দ্ধা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।