বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক শোক-বার্তায় বর্ষীয়ান জননেতা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, "জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর সততা, আদর্শনিষ্ঠা, ত্যাগ ও জনসেবামূলক কর্মকাণ্ড মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।"
তিনি আরও বলেন, "একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর কর্মে। জমির উদ্দিন সরকার তাঁর কর্ম, নীতি ও আদর্শের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তাঁর প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।"
এম এ আলীম সরকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা জানান।
তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।