রবিবার, জুলাই ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৪ ২২:৫৯:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট  বাজার সংলগ্ন পাগলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের(২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার(৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা কানসাট শ্মশান ঘাটের পাশে হাজির ঘাটে ওই যুবককে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান স্থানীয়দের বরাতে বলেন, মৃত ওই যুবক গত ১৫/১৬ বছর যাবৎ কানসাট বাজার এলাকায় কিছুট্ াভবঘুরের মত  জীবন যাপন করত।  ২০১০ সালে ওই যুবক বালক অবস্থায় কানসাট  আসার পর স্থানীয়রা তাঁকে রাজু (কথিত) নামে ডাকত। তাঁর পরিবার সম্পর্কে কোন তথ্য কেউ দিতে পারে নি। রাজুর স্যান্ডেল নদীর ঘাটে পাওয়া গেছে। স্থানীয়রা বলছে,তাঁর মৃগি রোগ ছিল ও সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। মরদেহের ডান হাতে ও নীচে কিছুটা পুড়ে যাবার মত চিহ্ন রয়েছে। তীব্র রোদে এ  অবস্থা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবক পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
দায়িত্বশীল রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রওহণ প্রক্রিয়াধীণ। 


এ জাতীয় আরো খবর