প্রতিনিধি টাঙ্গাইল:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও
সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার(২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন পরীক্ষা
কেন্দ্র পরিদর্শন করেন। জেলা প্রশাসক শরীফা হক জানান, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ৩২ হাজার ৮৭০ জন। ৬৫টি কেন্দ্রের ০৭টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এইচএসসি ২৫ হাজার ৫০৫ জন, আলিম এক হাজার ৬৩৯, এইচএসসি (ভোকেশনাল) ৩৫২ এবং এইচএসসি (বিএমএ) ৫ হাজার ৩৭৫ জন।