বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

​অধ্যক্ষ মনোজ কুমার দেবের প্রয়াণে বাকবিশিস’র শোক

  • হাসান মেহেদী :
  • ২০২৬-০৭-০১ ১১:০৮:৫১

বিশিষ্ট শিক্ষক নেতা ও শিক্ষাবিদ, ​বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি এবং প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটি,চট্টগ্রাম বিভাগীয়, জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
​এক যৌথ শোকবার্তায় বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ভব রঞ্জন বণিক এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেন।
​নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মনোজ কুমার দেব-এর মতো একজন দক্ষ শিক্ষাবিদ, সজ্জন ব্যক্তি ও নিবেদিতপ্রাণ শিক্ষক নেতার প্রয়াণ চট্টগ্রামসহ দেশের শিক্ষা অঙ্গন এবং আমাদের শিক্ষক সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা প্রয়াত অধ্যক্ষ মনোজ কুমার দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান  এবং শোকাহত স্বজন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
উল্লেখ্য, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যক্ষ মনোজ কুমার দেব মৃত্যুবরণ করেছেন।


এ জাতীয় আরো খবর