মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর নেতৃত্বে সফল অভিযান,দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আটক ২

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৬-২৯ ১৯:১৫:০৬

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
মহেশখালী  উপজেলার  ধলঘাটা ইউনিয়নের বধুয়ার ঘাট বিএনপি ঘোনা’ নামক একটি   চিংড়ি ঘেরে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। 
এসময়  তাদের  দেওয়া তথ্যমতে একটি দেশীয় তৈরি এলজি,একটি একনলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।  পুলিশের দাবি, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে   চলমান  অভিযানের   অংশ    হিসেবেই  এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ   সুলতানের দিকনির্দেশনায় কালারমারছড়া  পুলিশ  ক্যাম্পের  ইনচার্জ এসআই রাজু  আহমেদ  গাজীর  নেতৃত্বে   মহেশখালী   থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় ২৮ জুন ২০২৬ রাত ১১টা ৫০  মিনিটে  ধলঘাটা  ইউনিয়নের  ০৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া  এলাকার ‘বধুয়ার ঘাট  বিএনপি ঘোনা’ নামক একটি চিংড়ি ঘেরে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে  কালারমারছড়া  ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের ইউনুসখালী এলাকার  মোঃ  ইসমাইলের  ছেলে হালিম মোহাম্মদ মিজবা (২৫) এবং একই এলাকার মৃত ফরিদ আলমের   ছেলে  শাহাদাৎ   হোসেন  রিফাত  (২৭) কে আটক করা হয়।
পরে  আটককৃতদের  দেওয়া তথ্যের  ভিত্তিতে পুলিশ চিংড়ি ঘের সংলগ্ন একটি সেমিপাকা ঘরের উত্তরমুখী কক্ষে তল্লাশি চালায়।  এসময়  সেখান  থেকে  একটি দেশীয়  তৈরি  এলজি, একটি  দেশীয়  তৈরি একনলা বন্দুক এবং দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধমূলক  কর্মকাণ্ড  ও অস্ত্রের উপস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছিল। 
পুলিশের এই অভিযানের পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে  এসেছে। সচেতন  মহল  পুলিশের  এ ধরনের অভিযানকে  সাধুবাদ  জানিয়েছে  এবং  সন্ত্রাস   ও অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলতান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ  ব্যবস্থা  গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মহেশখালী উপজেলায় সন্ত্রাস,মাদক ও অবৈধ  অস্ত্রের  বিরুদ্ধে  পুলিশের   বিশেষ  অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”


এ জাতীয় আরো খবর