প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
"*শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে **বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬* উপলক্ষে সোমবার (২৯ জুন) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শিশুদের শ্রমে নয়, শিক্ষার আলোয় গড়ে তুলতে হবে। শিশু শ্রম নির্মূলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বেসামরিক প্রশাসনে নিয়োজিত রাজস্ব খাতভুক্ত সরকারি কর্মচারীদের মৃত্যুবরণ এবং স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনুকূলে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।