শনিবার (২৭ জুন) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, আমরা গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভেনেজুয়েলায় সংঘটিত যমজ ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। এই প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ মানবিক সংকটে পড়েছেন। বাংলাদেশ গণমুক্তি পার্টি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, বিভিন্ন মানবিক সংস্থা এবং বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তারা দ্রুত উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সহায়তা, খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও অন্যান্য জরুরি মানবিক সহায়তা নিয়ে ভেনেজুয়েলার দুর্গত মানুষের পাশে দাঁড়ায়।
আমরা বিশ্বাস করি, মানবিক বিপর্যয়ের মুহূর্তে জাতি, ধর্ম ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা ও সংহতিই বিশ্বমানবতার প্রকৃত পরিচয়। বাংলাদেশ গণমুক্তি পার্টি ভেনেজুয়েলার জনগণের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং আশা করছে, দেশটি দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।