শনিবার, জুন ২৭, ২০২৬

খুলনায় নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন

  • পলাশ দাশ
  • ২০২৬-০৬-২৭ ১৯:৪৪:৪১

নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের কার্যক্রম গতিশীল করা ও সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে আজ শনিবার বিকেলে নগরীর খানজাহান আলী রোডস্থ ‘ইন্সপায়াার কনসালটেন্সি বাংলাদেশ’ কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাহালুল আলম। এ সময় আরো বক্তব্য রাখেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার।
জননিরাপদ ও টেকসই কৃষিব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই সভায় সর্বসম্মতিক্রমে মঞ্চের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে বাহালুল আলম সভাপতি, জাহিদুর রহমান সাধারণ সম্পাদক এবং মুসলিমা খাতুন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সভার শুরুতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। নবনির্বাচিত কমিটির নেতারা জানান, মাঠপর্যায়ে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় সচেতনতা বৃদ্ধিই তাদের মূল লক্ষ্য। সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে নিরাপদ কৃষি আন্দোলনকে আরও বেগবান করার শপথ গ্রহণ করেন।


 


এ জাতীয় আরো খবর