বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

গো লা প মা হ মু দ সৌ র ভ

  • সতেরো বছর নয়নের জলে
  • ২০২৩-০৯-১৭ ২২:৪৬:৪২

মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, শুনতে পাচ্ছ আমায়
আজ বড্ড অবেলায় এসেছি আমি 
আমাকে তোমার নৌকো করে পাড় করে দাও না 
সূর্য অস্ত নেমে সন্ধ্যা ঘনিয়ে এলো 
আমার যে ওপাড়ে যেতেই হবে, দাও না পাড় করে 
ঠিক আছে, দিতে পারি একটা শর্ত আছে 
কিসের শর্ত মাঝি ভাই, পয়সা বেশি দিতে হবে! 
পয়সা দিয়ে কী হবে, তবে একটা প্রশ্ন জানতে চাই 
আচ্ছা আমি রাজি, যদি তুমি আমায় পাড় করে দাও 
সাবধানে ওঠো আবার পড়ে না যাও
একটু তারাতাড়ি চালাও মাঝি আলো নিভে যাচ্ছে 
চারদিকে কেমন ঘোর অন্ধকার নেমে আসছে 
একটু পরেই শোনা যাবে ঝোপেঝাড়ে শিয়ালের ডাক 
আমার বড্ড ভয় হয় শিয়াল আর কুকুর দেখলে
মাঝি আপন মনে বৈঠা বাইছে আর শুনছে 
আরে ও মাঝি ভাই কী প্রশ্ন করবে তুমি বলেছিলে? 
আচ্ছা সেঁজুতি তুমি দু'দিন পরপর ওপাড়ে যাও কেন? 
সেঁজুতির চোখে যেন বিনা মেঘে বৃষ্টির ফোঁটা 
আরে তুমি কাঁদছো,থাক তুমি বলতে না চাইলে বলো না 
সেঁজুতি, না না কাঁদবো কেন এমনিতেই, কিছু হয়নি 
বুঝতে পেরেছি তোমার ভিতরে কতোটা কষ্ট আছে 
সেঁজুতি হাত দিয়ে চোখের জল মুছে, নিঃশ্বাস নিলো
ঠিক আছে মাঝি তুমি শুনতে চেয়েছ তাই বলি
এই পাড়ে আমার বাড়ি আর ওপাড়ে স্বামীর বাড়ি 
বাবা-মা খুব সখ আল্লাদ কইরা আমারে বিয়া দিছিল 
আমিও স্বামীর সংসার নিয়া খুব সুখে আছিলাম 
দুজন দুজনকে খুব বেশি ভালোবাসতাম 
কথাও দিছিলাম কেউ কাউকে ছাইড়া যামু না 
আমি কথা রেখেছি কিন্তু সে কথা রাখেনি 
কিন্তু হঠাৎ হে আমারে ছাইড়া চইলা গেলো পরপারে 
আমি খুব একা হয়ে গেলাম, খুব কষ্ট হয় আমার 
তাই মাঝে মাঝে আমি স্বামীর কবরে ফুল নিয়ে যাই
স্বামীর ভিটা-মাটি আর উঠোনের কোণে কবর খানি 
সতেরো বছর নয়নের জলে তারে মনে রেখেছি 
মনে হয় সে যেন আমাকে বলছে, তুমি এসেছ সেঁজুতি 
কেউ বুঝতে না পারলেও আমি বুঝি আমি শুনি 
এ যেন আমার তার আত্মার সাথে পরম শান্তির বন্ধন
তাই শত অবেলা বাঁধা বিপত্তি পিছনে ফেলে চলে আসি
সত্যিই সেঁজুতি স্বামীর প্রতি তোমার অদ্ভুত ভালোবাসা!


এ জাতীয় আরো খবর