বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিবাহের ৬দিনের মাথায় যুবতীর আত্মহত্যা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-২৫ ২০:৪০:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ফরহানা আসিক কলি (২৬) নামে  মাত্র ৬দিন পূর্বে বিয়ে হওয়া এক যুবতীর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কলি শহরের টিকরামপুর মহল্লার ইউনুস শিকদার রিপনের স্ত্রী এবং একই মহল্লার সাইদুর রহমানের মেয়ে। রিপন ঢাকার একটি গর্মেন্টসে কর্মরত। বৃহস্পতিবার(২৫জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবারের বরাতে পুলিশ জানায়,গত বুধবার (২৪জুন) রাত সাড়ে ১১টার দিকে কলি বাবার বাড়ির নিজ শয়নকক্ষে  সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই বরাতে পুলিশ আরও জানায়, কলি ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে  ফাঁস দেয়।  প্রায় সাথে সাথে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে  কলিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে  বৃহস্পতিবার দুপুরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে কলি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু  জানা যায় নি। ওসি  আরও বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।  মাত্র ৬ দিন পূর্বে গত শুক্রবার (১৯জুন) বিয়ের পর কলির স্বামী রিপন  তাঁর স্ত্রীকে শ্মশুড়  বাড়িতে ঢাকায় তাঁর কর্মস্থলে চলে যান। এর মধ্যেই ঘটনাটি ঘটে। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর