সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-১৮ ১২:১৮:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জ শহরে প্রতি্েবশী এক চাচার মোটরসাইকেল থেকে সড়কে পড়ে  জুনায়েদ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর ১০ নং ওয়ার্ডের নয়নশুকা গুমপাড়া মহল্লার আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার(১৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে বাড়ির অদূরে মুদি মাল কেনার জন্য প্রতিবেশী চাচা আব্দুস সবুর নামে এক ব্যাক্তির মোটরসাইকেলে ওঠে জুনায়েদ। এক পর্যায়ে সে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে বুকে আঘাত পায়। দ্রুত তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল রেফার্ড করে। সেখানে নেয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে জুনায়েদের মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিনবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর