শুক্রবার, জুন ১৯, ২০২৬

মোঃ ই ম ন মি জি

  • আমি গোল ফুটবল
  • ২০২৬-০৬-১৮ ১০:৪৬:০৯

​আমি গোল ফুটবল।
একদল ভাবে আমি তাদের, আরেক দল ভাবে তার,
দুই দলই শুধু লাথি মারে, এ কেমন ব্যবহার!
তবুও আমি ভালোবেসে যাই, করি উপকার,
বাঁধি জনে জনে আমি, ডোরে ডোরে একতার।

​তবুও সব রাগ আর আক্রোশ যেন আমারই উপর,
যেখানে ঠিক যাওয়া দরকার, সেখানে শুধু ভয় আর ডর।
আমি গোল ফুটবল, মোর কপালের কি দোষের সৃষ্টি!
খেলা খেলায় পায়ে পায়ে লাথি, দুই দল মাঠের দৃষ্টি।

​নিজেকে এমন করে গড়ে তোলো,
যেন মনে আর না রয় কোনো আফসোস।
দুই দলই মারে লাথি,
আমি গোল ফুটবল, তবুও আমার মনে না রয় কোনো দোষ।


এ জাতীয় আরো খবর