বুধবার, জুন ১৭, ২০২৬

রা জি য়া আ ক্তা র প পি

  • ছদ্মবেশী
  • ২০২৬-০৬-১৬ ১৫:০৮:৩৩

একটা আগুন মনের ভিতর, 
একটা আগুন বাইরে।
চলছি আমি ছদ্মবেশী,
দিন আসে দিন যায়রে।

একটা ফাগুন ফুলে ভরা,
মৌমাছিটা নাইরে।
একটা জীবন সাদা কালো, 
হয়না রঙিন হায়রে!

ছদ্মবেশী জীবনটাতে 
বেসুরো গান গাইরে।
গভীর রাতে সঙ্গোপনে
তোমার দেখা পাইরে।

চকোর যেমন চাঁদ পিপাসায়,
চাঁদের পানে যায়রে,
মনের মাঝে গোপন ভাবে 
তোমায় পেতে চাইরে।


এ জাতীয় আরো খবর