সোমবার, জুন ১৫, ২০২৬

হবিগঞ্জে নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও প্রতিযোগিতা

  • ইলিয়াস আলী মাসুক
  • ২০২৬-০৬-১৫ ১৬:৫৫:০৫

হবিগঞ্জ প্রতিনিধি : নারী ও শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সামগ্রিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে হবিগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে নৃত্য, সংগীত, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট (এসেড) হবিগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এছাড়া সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তা প্রদান করে।
প্রতিযোগিতায় হবিগঞ্জের আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, আবু জাহির উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নারী ও শিশু অধিকার, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 

 


এ জাতীয় আরো খবর