শনিবার, জুন ১৩, ২০২৬

সখিপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-০৬-১২ ১০:২৩:১০

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলা-এ কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় সখিপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর তালুকদার, সহ-সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য মাসুদ রানা ও সদস্য সচিব আনোয়ার কবিরসহ অন্যান্যরা।
সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় উন্নয়ন, জনসেবা ও সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
নবাগত ইউএনও আশরাফুল আলম বলেন, “আমি নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ লক্ষ্যে সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা কামনা করছি।”
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ জাতীয় আরো খবর